• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
মাধবপুরে অপরূপা বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল   প্রকৌশলীকে বাঁশ নিয়ে ঠিকাদারের ধাওয়ার ঘটনায় মামলা নবিনগরে বাঁশ নিয়ে প্রকৌশলীকে তাড়া ঠিকাদারের বর্ণিল আয়োজনে দেশজুড়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪৩৩ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন থেমে নেই বিজয়নগরের বালিয়াজুরী নদীর ব্রীজের  অভাবে ভোগান্তির স্বীকার  কৃষকরা রাত পোহালেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ সুস্থ সমাজ গঠনে সুশিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধের চর্চা জরুরি, জেলা প্রশাসক, সিলেট

বিজয়নগরে বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম

আলমগীর হোসাঈন / ৭৪৫ Time View
Update : রবিবার, ৪ মে, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবির) অন্তভূক্ত নবগঠিত কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এইচ এম জহিরুল ইসলাম। ৪ মে রবিবার বেলা ১১ টার সময় উপজেলার মিলনায়তনে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রায়হান উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা। উপস্থিত বক্তব্য রাখেন, সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোঃ আলী আজ্জম, কসবা উপজেলার কেন্দ্রিয় সমবায় সমিতির সভাপতি জিয়াউল হুদা শিপন, ব্রক্ষণবাড়িয়া জেলা বিএনপির সাবেক প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ নুরুল হুদা সরকার, বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন দস্তগীর,সিনিয়র সহ সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেন, চান্দুরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ সিহাব উদ্দিন,চান্দুরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন,যুবদল নেতা মোঃ আলী হোসেন, ছাএদল নেতা মোঃ নুরুল হক নিয়াজ প্রমূখ। পরে নবনির্মিত সভাপতি সাংবাদিক এইচ এম জহিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান ছায়েদ খন্দকারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সাবেক কমিটির চেয়ারম্যান দীপক চৌধুরী বাপ্পি তার কমিটির সকল দায়িত্ব হস্তান্তর করেন। বিকালে বি আর ডি বি অফিসে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেন উপজেলা বিআরডিবি ও সমবায় কর্মকর্তাবৃন্দ। এ সময় জেলা প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি আব্দুর রহমান খান ওমর, প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি সারুয়ার হাজারী পলাশ, দপ্তর সম্পাদক আলমগীর হোসাইন, বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হৃদয়, বিজয়নগর টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি হীরা আহমেদ জাকির ও সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ শাহ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরাসহ শ্রমিকদল নেতা মোঃ কাদির মিয়া,আবু তাহের,মোঃ মন মিয়া,রিপন মিয়াসহ আরো অনেকে উপিস্থিত ছিলেন।
অভিযান ২৪ ডট কম, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।


More News Of This Category

You cannot copy content of this page