• ঢাকা, বাংলাদেশ সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

বিজয়নগ‌রে বিপুল পরিমাণ গাঁজাসহ দু’জন আটক

অ‌ভিযান 24 / ৯৮২ Time View
Update : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপুল প‌রিমান গাঁজাসহ দুজন‌কে আটক ক‌রা হ‌য়ে‌ছে। মাদক উদ্ধারে অভিযান চালিয়ে সাড়ে ৮৪ কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব ৯ এর সিপিসি ১ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প এর একটি আভিযানিক দল।

শুক্রবার ১৪ মার্চ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে র‍্যাব-৯ এর সিপিসি ১ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানাযায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় জেলার বিজয়নগর উপজেলার হাজীপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বুল্লা গ্রামের রহমত আলীর ছেলে মো: লুৎফর রহমান (৩০), ও একই এলাকার জবান আলীর ছেলে মো:রাষ্টু মিয়া (৫০),

পরে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯, এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


More News Of This Category

You cannot copy content of this page