• ঢাকা, বাংলাদেশ সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

বিজয়নগরে রেলের জায়গা দখল নিয়ে সংঘর্ষ

অভিযান 24 ডেস্ক / ৯০৭ Time View
Update : রবিবার, ২২ জুন, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রেলওয়ের জায়গার দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে।

রবিবার (২২ জুন) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চানপুর গ্রামে রেলওয়ের একটি পুকুর দখল নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের ইছাম উদ্দিনের সাথে একই গ্রামের ইদ্রিস মিয়ার বিরোধ চলে আসছে। তারা পুকুরের লিজ নিয়ে রাখার দাবী করছেন। এর জের ধরে রেললাইনের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ইদ্রিস মিয়ার হাত থেকে কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তার ছেলে মেহেদী ও তার পক্ষের হুমায়ুন কবির নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। এ ঘটনায় প্রতিপক্ষ মো. ইছাম উদ্দিন, তার স্ত্রী পেয়ারা বেগম ও ছেলে আমিনুল ইসলামও আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে ইদ্রিস মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। অন্য আহতদের জেলা সদর হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 


More News Of This Category

You cannot copy content of this page