• ঢাকা, বাংলাদেশ সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

বিজয়নগ‌রে সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যু

Reporter Name / ৮১০ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

  1. ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া সীমান্তে মুরাদুর রহমান মুন্না নামে এক যুবক বিএসএফ-এর নির্যাতনে মারা গেছে বলে অভিযেগ উ‌ঠে‌ছে । মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া সীমান্তের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত মুন্না ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে । নিহ‌তের স্বজনরা জানানঙ, মুন্নাকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করে বাংলাদেশের অভ্যন্তরে ফেলে রাখা হয়। বিকেলের দিকে মুন্না তার ধানি জমি দেখতে সেজামুড়া সীমান্তের কাছে যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কয়েকজন তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে গুরুত্বর আহত করে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে চলে যায়। এসময় বিজিবি সদস্যরা টহলে গেলে তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়। পরে তাকে গুরুতর অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
    মুন্নার স্ত্রী রত্না বেগম অভিযোগ করে বলেন, ‘সীমান্তের কাছে আমাদের জমিতে সবজি চাষ করা হয়। বিকেলে আমার স্বামী সেই সবজি ক্ষেত দেখতে যায়। অনেক সময় পার হলেও না আসায় আমি খোজাখুজি শুরু করি। পরে একজন ফোন দিয়ে জানায় বিএসএফ তাকে ধরে নিয়ে গেছে। বিভিন্ন জায়গায় আমি ঘটনাটি জানাই, তারপরও তার সন্ধ্যান পাচ্ছিলাম না। অনেক পর আমার স্বামীকে আহত অবস্থায় পাই। তার মৃতু‌্যতে প‌রিবা‌রে শো‌কের ছায় নে‌মে এ‌সে‌ছে।


More News Of This Category

You cannot copy content of this page