• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
সিলেটে এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিজয়নগরে রাতের আধারে কৃষকের জমি নষ্ট, পুলিশ প্রশাসন নীরব মাধবপুরে অপরূপা বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল   প্রকৌশলীকে বাঁশ নিয়ে ঠিকাদারের ধাওয়ার ঘটনায় মামলা নবিনগরে বাঁশ নিয়ে প্রকৌশলীকে তাড়া ঠিকাদারের বর্ণিল আয়োজনে দেশজুড়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪৩৩ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন থেমে নেই বিজয়নগরের বালিয়াজুরী নদীর ব্রীজের  অভাবে ভোগান্তির স্বীকার  কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়া পৃথক ঘটনায় অগ্নিকাণ্ড, বিপুল ক্ষয়ক্ষতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি / ২৫৭ Time View
Update : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি বিপণী বিতানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।

 

শুক্রবার (২২ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলা সদরের নবীনগর পৌর মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী জানান, বিকেলে নবীনগর উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থিত পৌর মার্কেটের একটি দোকানে আগুন লাগে। পরে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

তিনি আরও জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি এখনও নিশ্চিত নয়। আগুনে তেল, লেপ তোশক ও ফার্মেসিসহ ১২টি দোকান পুড়ে গেছে।

 

অপরদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহিলপুর বাজারে একটি দোকানে আগুন লেগে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

২১ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১ টার সময় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহিলপুর বাজারের জিলানী ক্রোকারিজ নামে একটি দোকানে শর্ট সার্কিট থেকে আগুন লেগে দোকান ঘরসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার খবর পেয়ে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে, তারা এসে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

 

এলাকাবাসীর সূত্রে জানা যায়, সহিলপুর বাজারে রাত আনুমানিক ১ টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রায় আধ ঘণ্টা আগুন নিভানোর চেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভাতে সক্ষম হয়।

 

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নাজমুল হাসান জানান, প্রায় আধ ঘণ্টা আগুন নিভানোর চেষ্টার পর আমাদের সদস্যরা আগুন নিভাবে সক্ষম হয়। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করে হচ্ছে।


More News Of This Category

You cannot copy content of this page