• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন হেলমেট ব্যবহার নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগের ব্যতিক্রমী উদ্যোগ আলেম ও যুব সমাজের সম্মিলিত উদ্যোগেই সম্ভব মাদকমুক্ত সমাজ গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা মাধবপুরে শাহজালাল সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত প্রধানমন্ত্রী-কে বরণের অপেক্ষায় প্রহর গুনছেন উচ্ছ্বসিত নেতাকর্মীরা মাদকের সঙ্গে আপস নয়। মাধবপুরে এমপি ফয়সল দুর্যোগ ঝুঁকি মানচিত্র অঙ্কন এবং দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন অনুষ্ঠিত জেলা প্রশাসকের কসবা উপজেলা পরিদর্শন: নাগরিক সেবা, আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমে গুরুত্বারোপ  সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ, জানালেন বাণিজ্যমন্ত্রী

মাদকের সঙ্গে আপস নয়। মাধবপুরে এমপি ফয়সল

অভিযান ডেস্ক / ৩ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

হীরেশ ভট্টাচার্য, স্টাফ রিপোর্টার : 
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, মাদক নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। মাদক নির্মূলে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, মাদকের ভয়াবহ বিস্তার আজ দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং পুরো জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। বিশেষ করে তরুণ ও যুবসমাজ মাদকের কারণে বিপথগামী হচ্ছে, যা দেশের আগামী প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য ফয়সল বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তারা যতই প্রভাবশালী বা ঘনিষ্ঠজন হোক, আইনের আওতায় তাদের আসতেই হবে।
তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের একযোগে কাজ করতে হবে। সমাজের প্রতিটি স্তরে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে। কেবল সভা-সেমিনারে বক্তব্য দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, বরং প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
এমপি ফয়সল বলেন, সমাজকে মাদকের বিরুদ্ধে জাগিয়ে তুলতে হবে। পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা নিশ্চিত করতে হবে। অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও বন্ধু নির্বাচনের বিষয়ে আরও সচেতন হতে হবে। তিনি বলেন, “মাদকবিরোধী কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে পারলেই আমরা একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পারব।”
তিনি জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, জনগণ আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাই জনগণের কল্যাণে কাজ করা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা আপনাদের দায়িত্ব। তিনি ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সম্মান জানিয়ে বলেন, এলাকার উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। “আমি আপনাদের পাশে আছি। মাধবপুর ও চুনারুঘাটের উন্নয়ন, শান্তি ও শৃঙ্খলা রক্ষায় আমরা একসঙ্গে কাজ করব,” বলেন তিনি।
সভায় মাধবপুর বাজারের অভ্যন্তরে অবাধে গবাদিপশু চলাচলের বিষয়টিও আলোচনায় আসে। বাজারে গরু ও অন্যান্য গবাদিপশু অবাধে বিচরণ করায় ব্যবসায়ী ও পথচারীরা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে সংসদ সদস্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানাকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের সক্রিয় হওয়ার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, জননিরাপত্তা এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, মাহবুবুর রহমান সোহাগ এবং মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

প্রেরক:

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি


More News Of This Category

You cannot copy content of this page