• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

মাধবপুরে ইউনিয়ন আওয়ামী লীগের  আলোচনা  ও ইফতার মাহফিল

অভিযান 24 / ২২৯ Time View
Update : সোমবার, ২৫ মার্চ, ২০২৪

কাওছার আহমদ , স্টাফ রিপোর্টার |
মাধবপুর উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মার্চ) ইফতার পূর্ব এক আলোচনা সভা ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম রাজা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজবাহ বর পলাশ এর সঞ্চালনায় হরষপুর স্টেশন বাজারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক
ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুন নূর।বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আপন মিয়া,মাধবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, প্রচার সম্পাদক এরশাদ আলী, কার্যনির্বাহী সদস্য কাওছার আহমদ,আব্দুল হাই মাস্টার, স্থানীয় চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী আবু তাহের, ধর্মঘর ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি ইমরান আহমেদ তরু,ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়ব আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম গেদু, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সবুজ মিয়া, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি সুহেল মিয়া প্রমূখ। ইফতারের পরে দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।


More News Of This Category

You cannot copy content of this page