• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

মাধবপুরে ধর্মঘর ক্লাস্টারে ক্ষুদে গনিতবিদ উৎসব অনুষ্ঠিত

কাওছার আহমদ, ষ্টাফ রি‌পোর্টার, হ‌বিগঞ্জ জেলা / ১০২০ Time View
Update : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

অন্যরকম অনুভূতি ও প্রাণবন্ত উচ্ছ্বাসে মাধবপুর উপজেলার ধর্মঘর ক্লাস্টারে ক্ষুদে গনিতবিদ উৎসব -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ স্বহস্তে তৈরী গনিত বিষয়ক শিক্ষা উপকরণ প্রদর্শন করে।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার মেঃ রফিকুল ইসলাম এর উদ্যোগ ও সার্বিক দিকনির্দেশনায় নাবা এগ্রো বহুমুখী ফার্মের অর্থায়নে গতকাল সোমবার ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষক মোঃ মাসুদুল হাসান জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপি এ উৎসবের উদ্বোধন করেন।
শিশুদের গণিতভীতি দূরীকরণের লক্ষ্যে, অভিভাবকগণকে বিদ্যালয়ের উন্নয়ন ও শিখন শেখানো কার্যক্রমে সম্পৃক্তকরণ, গণিত শ্রেণি পাঠদান উপকরন ব্যবহারে সহজবোধ্য-আনন্দদায়ক করে তোলার লক্ষে ক্লাস্টারের ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহনে অনুষ্ঠিত এ মেলায় বিদ্যালগুলো স্ব স্ব স্টলে বিভিন্ন শ্রেণির গণিত বিষয়ক পাঠ সহজ ও আকর্ষনীয়ভাবে উপস্থাপনের জন্য ব্যবহৃত এ উপকরনগুলো প্রদর্শন ও ব্যবহার পদ্ধতি উপস্থাপন করেন।
মেলায় সকল বিদ্যালয়ের শিশুদের মাঝে অংক দৌড়, গণিত বিষয়ক কুইজ, বিভিন্ন গণিত শিখন পাজল, শিক্ষকদের মাঝে উপকরণ ব্যবহারে গনিত পাঠ উপস্থাপন, গণিত প্যাটার্ণ আঁকাসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বরুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান কামাল ও ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান সজিবের যৌথ সঞ্চালনায় ও সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মাওলা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সামছুল ইসলাম কামাল, উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান,স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল, ইউআরসি ইন্সট্রাক্টর খায়ের উদ্দিন মোল্লা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ কবির হেসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী নাবা বহুমুখি ফার্ম এর স্বত্বাধীকারী সফিউল বর খোকন, প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান ফয়সাল, ইসলামি ব্যাংক পিএলসি ধর্মঘর এজেন্ট শাখা স্বত্বাধীকারি মোঃ নজমুল হাসান, শিক্ষক নেতা কাউসার আহমেদ তাউছ , ফজলুল ক‌রিম এরশাদ, শ্বজিত ভট্টাচার্য্য, আশরাফুল হক, এখলাছুর রহমান, হাসান সালেহীন সজিব, জসিম উদ্দিন, মহিবুল হাসান, অর্জুন কুমার নাগ, মাহমুদুল হাসান রনি প্রমূখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার প্রদান করেন। সবশেষে অনুষ্ঠিত হয় এ আয়োজনের সবচেয়ে আকর্ষনীয় ও বিশিষ্ট পর্ব, বিভিন্ন বিদ্যালয়ের গনিত বিষয়ক শিক্ষা উপকরণ প্রদর্শন করা ২৫ টি স্টল হতে ০১টি স্টলকে অর্থৎ শ্রেষ্ঠ গনিতবিদ বিদ্যালয়ের মধ্যে সম্মননা ক্রেস্ট প্রদান। এবছর শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছে দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।


More News Of This Category

You cannot copy content of this page