• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

মাধবপুরে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ফুটবল মাঠের সংস্কার কাজের শুভ উদ্বোধন

Reporter Name / ২১৭ Time View
Update : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার কাওছার আহমদ :
মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ফুটবল একাডেমি কর্তৃক সাউথ কাশিম নগর হাইস্কুলের ফুটবল মাঠের সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চৌমুহনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ সৈয়দ হাবিবউল্লাহ সুচন।
রবিবার ( ১৪ এপ্রিল -২০১৪) দুপুর ১২টায় স্কুল মাঠ প্রাঙ্গনে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ফুটবল একাডেমির প্রধান উপদেষ্টা মিজবাহুল বর পলাশ এর সভাপতিত্বে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাওছার আহমদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরাস উদ্দিন, সাউথ কাশিম নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল্যোয়ার আলী, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বহী সদস্য আব্দুর রশিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইমরান আহমেদ তরু, সমাজ সেবক আফসার উদ্দিন আরিফুর রহমান পিয়াস, ইউনুস আলী সহ ফুটবল একাডেমির নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুল্লাহ। উল্লেখ্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি গত ০২ ফেব্রুয়ারী সাউথ হাইস্কুল মাঠে নাবা এগ্রো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রধান অতিথির বক্তৃতায় মিজবাহুল বর পলাশকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির প্রধান উপদেষ্টা করে তাকে আগামী দুই- তিন মাসের মধ্যে মাঠের সংস্কার কাজ সম্পন্ন করার দায়িত্ব দেন। সেই প্রেক্ষিতে আজকে এমপি মহোদয়ের নির্দেশে মিজবাহুল বর পলাশের ব্যাবস্থাপনায় উল্লেখিত সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন শাহ সৈয়দ হাবিবউল্লাহ সুচন।
কাওছার আহমদ


More News Of This Category

You cannot copy content of this page