• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

মাধবপুরে মৎস্য চাষীর দিঘীপাড় কেটে মাছ লুট, ভাঙচুর ও গুলাগুলি

কাওছার আহমদ, স্টাফ রিপোর্টার / ৩২১ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গন্ধবপুর গ্রামে একটি দিঘীপাড় কেটে দিয়ে মাছ চুরি, লুটপাট, ভাঙচুর ও গুলাগুলির অভিযোগ উঠেছে।
সম্প্রতি পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ সন্ত্রাসীরা এই ঘটনা ঘটায় বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী হাজী সিরাজ আলী। তাঁর ভাষ্যমতে, রুই, কাতলা, তেলাপিয়া, চাইনিজ পুঁটি ও অন্যান্য প্রজাতির মাছসহ প্রায় ৫০-৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে হাজী সিরাজ আলীর ছেলে ফুয়াদ হাসান সাকিব বিজিবির হাতে গ্রেপ্তার হওয়ার পর প্রতিপক্ষরা দিঘীর পাড় কেটে দেয়। এতে মাছ ছড়িয়ে পড়ে এবং সেগুলো লুট করে নিয়ে যাওয়া হয়। দুর্বৃত্তরা পুকুরের হ্যাচারি ভাঙচুর ও গুলিবর্ষণ করলে পাহারাদার আত্মরক্ষায় পালিয়ে যায়। প্রতিবেশীরা প্রতিরোধের চেষ্টা করলেও একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
ঘটনার পর সিরাজ আলীর পুত্রবধূ মোছা. ফারজানা আক্তার (ইসপা) বাদী হয়ে আদালতে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০-৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
গন্ধবপুর সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, প্রায়ই রাতের বেলা গুলাগুলি ও দাঙ্গাহাঙ্গামা ঘটে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। তারা শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
মাধবপুর থানার ওসি সহিদ উল্লাহ বলেন, “ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”


More News Of This Category

You cannot copy content of this page