মাদারীপুর জেলা প্রতিনিধি
দেশব্যাপী ৬৪ জেলায় একযোগে বৃক্ষরোপণ, মানববন্ধন ও পরিবেশ রক্ষার দাবিতে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় মাদারীপুর জেলায় সবুজ বাংলাদেশ এর সহযোগিতায় কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা হয় ।
মাদারীপুর লঞ্চঘাট সংলগ্ন খেয়া ঘাট এলাকায়।
এ সময় পথচারী,,স্থানীয় জনসাধারণ ও ট্রলারে অবস্থানকারী নদীর ওপারে গ্রামবাসীদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি আজিজুল আরফান প্রিন্স, সাধারন সম্পাদক – মোঃ আশ্রাফুল আলম, সহ সভাপতি – আহসানুল আলম স্বরন, রাজিব হাওলাদার, যুগ্ম সাধারন সম্পাদক রিপন চক্রবর্তী, প্রচার সম্পাদক – আফরোজা অপু, নারী ও শিশু বিষয়ক সম্পাদক – সালমা আক্তার রোজিনা, যুব ও ক্রিয়া সম্পাদক – সৈকত হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক – ফাহাদ, সদস্য – মোঃ আরিয়ান সায়েম, স্বর্নালী খান, জাকিয়া আফরোজ শাম্মি মহিলা কাউন্সিলর প্রার্থী মাদারীপুর পৌরসভা ও অত্র এলাকার মুরব্বিগন ও যুবসমাজ।
কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা পরিচালনা করা হয়। এতে স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, সামাজিক কর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে সবুজ বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বলেন সারাদেশে পরিবেশ ধংস করার এক মহা উৎসব চলছে যেখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছে স্থানীয় প্রভাবশালী, ও প্রশাসনের অসাধু কর্মকর্তা। এক্ষেত্রে আইন ও বিচার বিভাগের উদাসীনতাও রয়েছে বলে আজিজুল আরফান প্রিন্স অভিযোগ করে তিব্র নিন্দা জানিয়েছেন। সাধারন সম্পাদক আশ্রাফুল আলম বলেন দেশে ২৫ ভাগ বনভূমি থাকার প্রয়োজন হলেও রয়েছে ১২ ভাগেরও কম। এছাড়া অন্যান্য নেতৃবৃন্দরা বেশি বেশি বৃক্ষ রোপণ ও পরিচর্যা করা ও প্লাস্টিক দুষন কমার তাগিদ দেন।
“গাছ লাগাই, সবুজ বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অংশগ্রহণকারী সকলে পরিবেশ সংরক্ষণ ও টেকসই ভবিষ্যৎ গঠনে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।