• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন প্রোটেক্টিভ ইসলামী লাইফের সাথে অভিযান-এর হেলথ কার্ডের চুক্তি মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ দূর্গাপুরে বড় ভাইয়ের বারান্দায় ছোট ভাইয়ের ঝুলন্ত লাশ চা শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেত্রকোণায় জামায়েত নেতা কারাগারে থানচিতে পাহাড়ি কৃষকদের মাঝে ফলদ চারা, আদা ও সবজি বীজ বিতরণ ১০ হাজার টাকায় সীমান্ত পারের চেষ্টা, বিজিবির হাতে আটক তিনজন স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন

শাহজালাল সরকারি কলেজে বিএনসিসি ক্যাডেটদের বরণ ও বিদায় অনুষ্ঠিত

Reporter Name / ৬৫৪ Time View
Update : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

মাধবপুর উপজেলার শাহজালাল সরকারি কলেজের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) প্লাটুনের বরণ বিদায় ও রেঙ্ক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ক্যাডেট হুমাইয়ার সঞ্চালনায় ও প্লাটুন অধিনায়ক (পিইউও) প্রভাষক একেএম নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রভাষক নাসিমা বেগম, প্রভাষক হাবিবুর রহমান, প্রভাষক রিতা রানি দাস,প্রভাষক অলক চক্রবর্তী, প্রভাষক নীল মনি পাল,প্রভাষক নিহার লাল মজুমদার ও কলেজ প্লাটুনের এনসিও কর্পোরাল সুলতান আহমদ প্রমূখ। অন্যান্যের মধ্যে প্রভাষক শাহ শামসুজ্জামান, সারুয়ার হাজারী পলাশ, নিখিল দেব নাথ, আব্দুল্লাহ-আল-নোমান,নাজনীন সুলতানা, সুফিয়া বেগম,দিলরুবা আক্তার, তুষার কান্তি পাল,মারুফ মিয়া,কানিজ ফাতেমা সোনিয়া, তাপসী রাণী গোপ,শিরিন আক্তার প্রীতিশ চন্দ্র সাহা রায় সহ শিক্ষক -কর্মচারীরা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি প্লাটুন অধিনায়ক একেএম নূরুল ইসলাম জ্ঞান,শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবীর মন্ত্রে দীক্ষিত আগামীর সুনাগরিক গঠনে বিএনসিসির কার্যক্রমের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি অধ্যক্ষ সিদ্দিকুর রহমান বিএনসিসি শাহজালাল সরকারি কলেজ প্লাটুনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সকল ধরনের সহযোগিতা দিয়ে পাশে থাকার অভিপ্রায় ব্যাক্ত করেন। ফুল ছিটিয়ে নবাগতের বরণ,রেঙ্ক ব্যাজ পরিধান, পুরাতনদের ক্রেস্ট প্রদান ও আলোচনা সভার মধ্যে দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়।
দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে কলেজের শিল্পীরা আবৃত্তি, গান, ফ্যাশনশো ও নৃত্য ইত্যাদি শিল্পসম্মত মনোমুগ্ধকর পরিবেশনা দিয়ে দর্শকদের উচ্ছ্বসিত ও খুশির আনন্দে মাতোয়ারা করে তুলে। সবশেষে মঞ্চস্থ হয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাওছার আহমদের নির্দেশনায়, দীপ্র সাংস্কৃতিক সংসদ, শাহজালাল কলেজ পরিবেশিত, মমতাজ উদ্দিন আহমদ রচিত নাটক ‘ইঙ্গিত’। আবৃত্তি ,সঙ্গীত,নৃত্য ফ্যাশনশো ও নাটকে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন,-রাহাত,লিজা,রূপা,তিশা,মায়মুনা,আলপনা,মেহেদী,আলভীন,তামিম,জাহেদ,নিশি,সাদিয়া, ঐশী, নাদিয়া, হিমু, নিপালি,রুপালি,মিম,খাদিজা, লিজা, জাহেদ, ইমু,ইয়াছিন, আরমান ও আকলিমা।সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাওছার আহমদ।


More News Of This Category

You cannot copy content of this page