• ঢাকা, বাংলাদেশ সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

সড়ক মেরামতের সপ্তাহ না পেরুতে উঠে যাচ্ছে কার্পেটিং, এলাকাবাসীর ক্ষোভ

এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু) / ৮১৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক মেরামতের এক সপ্তাহ না পার হলেও ইতিমধ্যে সংস্কার করা সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে। এতে করে এলাকাবাসী ক্ষোভে হাতে টেনে সড়কের কার্পেটিং তুলে প্রতিবাদ জানিয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের অলিপুর মোড় হতে কচুয়ামুড়া পযর্ন্ত ১ কিলোমিটার কার্পেটিং কাজ এর পিচ ঢালাইয়ের কাজ চলছে। এতে করে সড়ক মেরামতের অনিয়মের অভিযোগ তুলে এলাকাবাসী। এবিষয়ে স্থানীয়রা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ও ছবি তুলে পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন। এদিকে সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী দিয়ে সংস্কারের অনিয়মের খবরে সরেজমিন পরিদর্শনে যান দেশ রূপান্তর সাংবাদিক। পরিদর্শনকালে সড়কে মেরামত কাজ চললেও গিয়ে এলজিইডির কোন কর্মকর্তা কর্মচারিকে পাওয়া যায়নি। শ্রমিকরা তারা তাদের মতো করে ঢালাইয়ের কাজ করে যাচ্ছেন ৷ এদিকে অলিপুর মোড়ে সংলগ্ন সড়কে পিচ ঢালাই প্রায় ১ সপ্তাহ পূর্বে দিলেও বর্তমানে সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে।সড়কটি মেরামত করছেন মেসার্স রুপালী ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান। সড়কের এমন দৃশ্য দেখে সাংবাদিকরা মুঠোফোনে ভিডিও, ছবি ধারণ করতে চাইলে ঠিকাধারী প্রতিষ্ঠানের লোকজনের বাঁধা মুখে পড়তে হয়। একপর্যায়ে সড়ক সংস্কারর নিম্নমানের সামগ্রী দিয়ে মেরামত করায় স্থানীয় লোকজন প্রতিবাদে গর্জে উঠে। এদিকে সড়কের অনিয়মের অভিযোগের বিষয়ে এলজিইডির উপ সহকারী প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাককে ফোন দিলে তিনি জানান, সড়কের পিচ মাত্র দেয়া হয়েছে। তাই উঠে যাচ্ছে। কিন্তু স্থানীয়রা জানান, সড়কে পিচ ঢালাই দিয়েছে ৬ দিন পার হয়েছে। কাজের গুনগত মান না থাকায় কার্পেটিং উঠে যাচ্ছে। এ বিষয়ে উপজেলা ইঞ্জিনিয়ার মো. আশিকুর রহমান ভূঞা বলেন, সড়কে মেরামত অনিয়ম ও নিম্নমানের কাজের বিষয়টি স্বীকার করে দেশ রূপান্তরকে জানান, আমি পরিদর্শন করেছি। কাজে অনেক অনিয়ম হয়েছে। কাজ সংশোধনের জন্য ঠিকাদারকে বলা হয়েছে। উর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেছি। কাজ পুনরায় করার পর ঠিকাধারী প্রতিষ্ঠানকে বিল দেয়া হবে।

 

 


More News Of This Category

You cannot copy content of this page