• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন প্রোটেক্টিভ ইসলামী লাইফের সাথে অভিযান-এর হেলথ কার্ডের চুক্তি মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ দূর্গাপুরে বড় ভাইয়ের বারান্দায় ছোট ভাইয়ের ঝুলন্ত লাশ চা শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেত্রকোণায় জামায়েত নেতা কারাগারে থানচিতে পাহাড়ি কৃষকদের মাঝে ফলদ চারা, আদা ও সবজি বীজ বিতরণ ১০ হাজার টাকায় সীমান্ত পারের চেষ্টা, বিজিবির হাতে আটক তিনজন স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন

সরাইলে বাস উল্টে যাত্রী নিহত

Reporter Name / ১৮৩ Time View
Update : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

সরাইল উপজেলায় বাস উল্টে গোপী কান্ত ঘোষ (৩০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বৈশামুড়া নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোপী কান্ত নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লুটিয়া গ্রামের গোবিন্দ ঘোষের ছেলে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ জানান, সিলেটগামী মামুন স্পেশাল পরিবহনের বাস সরাইলের বৈশামুড়া এলাকার রাস্তায় উল্টে যায়। এতে বাসের তিন যাত্রীআহত হন। এ অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর গোপী কান্তকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনার পর বাস রেখে চালক ও হেলপার পালিয়ে গেছেন।


More News Of This Category

You cannot copy content of this page