• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

সরাইলে লাঙ্গল প্রতীকের প্রার্থী রেজাউল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী সভা

Reporter Name / ২২৯ Time View
Update : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

মো.রুবেল মিয়া
সরাইলে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের জাতীয় পার্টির মনোনীত মহাজোট সমর্থিত লাঙ্গল প্রতীকের প্রার্থী এড. রেজাউল ইসলাম ভূইয়ার নির্বাচনী সভা, গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে সদর বাজার এলাকায় গণসংযোগ করেন এড. রেজাউল ইসলাম ভূইয়া।

এর আগে উপজেলা জাতীয় পার্টির অফিসে নির্বাচনী সভা করেন এড. রেজাউল ইসলাম ভূইয়া।সরাইল উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এমদাদুল হক ছালেক সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের জাতীয় পার্টির মনোনীত মহাজোট সমর্থিত লাঙ্গল প্রতীকের প্রার্থী এড. রেজাউল ইসলাম ভূইয়া।

এ সময় সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য মো. আলমগীর(উজ্জ্বল), কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য মোবারক হোসেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক শেখ মো. ইয়াছিন, আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক
হানিফ সরকার, সরাইল উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য এমদাদুল হক ছালেক, যুগ্ম আহ্বায়ক ইউসুফ খান, যুগ্ম আহ্বায়ক বিল্লাল মিয়া,যুগ্ম আহ্বায়ক একেএম কাজল, সদস্য সচিব মোজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা মৎস্যজীবী পার্টির আহ্বায়ক মো. দানিছ মিয়া, সদস্য সচিব জাহেদ আলী, সরাইল সরকারি কলেজ শাখা জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো. কামরুল ইসলাম, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো. নান্নু মিয়া, যুগ্ম-আহ্বায়ক মো. ইব্রাহিম মিয়া, উপজেলা কৃষক পার্টির যুগ্ম-আহ্বায়ক তামান মিয়া প্রমুখ।সভাটি সঞ্চালনা করেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব এম এ মজিদ বক্স।


More News Of This Category

You cannot copy content of this page