• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন প্রোটেক্টিভ ইসলামী লাইফের সাথে অভিযান-এর হেলথ কার্ডের চুক্তি মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ দূর্গাপুরে বড় ভাইয়ের বারান্দায় ছোট ভাইয়ের ঝুলন্ত লাশ চা শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেত্রকোণায় জামায়েত নেতা কারাগারে থানচিতে পাহাড়ি কৃষকদের মাঝে ফলদ চারা, আদা ও সবজি বীজ বিতরণ ১০ হাজার টাকায় সীমান্ত পারের চেষ্টা, বিজিবির হাতে আটক তিনজন স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন

সাদুল্লাপুরে নিয়োগ বাতিল ও সভাপতির অপসারণের দাবিতে মানববন্ধন

অভিযান 24 / ৪৬২ Time View
Update : সোমবার, ২৪ জুন, ২০২৪

শেখ নাসির আহমেদ, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অবৈধ নিয়োগ বাতিল ও সভাপতিকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুন সোমবার দুপুর ১২টায় এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দের আয়োজনে কামারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা শেষে বিদ্যালয়ের সামনে রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কামারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও দাতা সদস্য শ্রী সুবল চন্দ্র সরকারের সভাপতিত্বে ও অভিভাবক সদস্য মোঃ ময়নুল ইসলাম লিটুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কামারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু তাহের মোঃ আব্দুর ছামাদ, অভিভাবক সদস্য মোঃ আবু সায়েম রঞ্জু, শ্রীমতী রূপালী রাণী মহন্ত, মোঃ হারুন মিয়া, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আব্দুল হামিদ মন্ডল, শিক্ষক প্রতিনিধি মোছাঃ সাঞ্জিদা আক্তার, ছাত্রীর অভিভাবক মোঃ আইয়ুব আলী, মোঃ আল-আমিন মিয়া, এলাকাবাসী মোঃ আব্দুল লতিফ মিয়া প্রমুখ।

এসময় অনুষ্ঠিত মানববন্ধনের সভাপতি শ্রী সুবল চন্দ্র সরকার তার বক্তব্যে বলেন, ম্যানেজিং কমিটির সভাপতি এ আর এম মাহফুজার রহমান রাশেদ নির্বাচিত কমিটির সদস্যদেরকে কিছু না জানিয়ে সরকারি বিধিমালা লঙ্ঘন করে অবৈধ ভাবে মোটা অংকের উৎকোচ গ্রহণের মাধ্যমে তার নিকটতম আত্মীয় স্বজন দেরকে অবৈধভাবে নিয়োগ দিয়েছেন। আমরা এই নিয়োগ মানিনা অনতিবিলম্বে এই নিয়োগ বাতিল করা সহ দূর্নীতি বাজ সভাপতি মাহফুজার রহমান রাশেদ এর অপসারণের জোর দাবি জানাচ্ছি।

অভিভাবক সদস্য ময়নুল ইসলাম লিটু বলেন, সভাপতি ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্যদেরকে জ্ঞাত না করে অখ্যাত পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি ছাপিয়ে তা কারো মাঝে প্রচার না করে গোপনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
প্রতিষ্ঠানের স্বার্থে অনতিবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণপূর্বক এই অবৈধ নিয়োগ বাতিল করে সভাপতি মাহফুজার রহমান রাশেদ এর অপসারণের জোর দাবি জানাচ্ছি।

এদিকে প্রতিষ্ঠানটির সভাপতি এ আর এম মাহফুজার রহমান রাশেদ বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন।
নিয়োগ প্রক্রিয়া বিধিমালা মেনে যথাযথ ভাবে সম্পন্ন করা হয়েছে।


More News Of This Category

You cannot copy content of this page