হবিগঞ্জস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে।
পুনর্মিলনীর এ মিলন মেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সকলেই ফিরে পান তাদের অনুভূতিময়, মধুর আর স্বপ্নবিষ্ট তারুন্য তথা বিশ্ববিদ্যলয়ের জীবনকে। অন্যরকম অনুভূতি ও প্রাণবন্ত উচ্ছ্বাসে গত শনিবার কুয়াশাচ্ছন্ন সকাল ৮টা থেকে শিক্ষার্থীদের টি-শার্ট ও ক্যাপ সংগ্রহের মাধ্যমে প্রথম পর্ব শুরু হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আব্দুর রহমান তরফদার, প্রফেসর ডাঃ কামরুল হাসান তরফদার, প্রফেসর ডাঃ সৈয়দ সায়েম উদ্দিন আহমদ, অতিরিক্ত সচিব দিলীপ কুমার বনিক, হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক মনিন্দ্র কিশোর মজুমদারসহ প্রাক্তন ও বর্তমান চবিয়ানদের শহর প্রদক্ষিণ এর মধ্য দিয়ে বর্ণাঢ্য আনন্দ রেলি সম্পন্ন হয়।
পরে বেলুন ও পায়রা উড়িয়ে হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে পুনর্মিলনী আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকার বিভাগীয় কমিশনার সফর উদ্দিন আহমেদ চৌধুরী। সকালের নাস্তা শেষে সফিকুল বারী আওয়ালের স্বাগত বক্তব্যের মাধ্যমে পুনর্মিলনীর দ্বিতীয় পর্বের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে ছিল প্রকাশনার মোড়ক উন্মোচন, ব্যাচ পরিচিতি, স্মৃতিচারণ, খেলাধুলা, পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রকাশনার মোড়ক উন্মোচন করেন প্রদীপ কুমার দাশগুপ্ত এবং পুনর্মিলনী উদযাপন কমিটি। মিলন মেলা সফল করতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের প্রদীপ কুমার দাশগুপ্ত, তমাল কুমার বিশ্বাস, এস এম শাহনূর, মজিবুর রহমান, জাহানারা খাতুন, পরাশউদ্দিন আহমেদ শরীফী, সৈয়দ আহসানুর রেজা, আবুল ফতেহ ফাত্তাহ,সৈয়দ সোয়েব আহমদ, মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া, মোঃ ইমরান রউফ, নূরুল ইসলাম বুলবুল, আব্দুস সবুর তরফদার বাবুল, আবু মুহাম্মদ আব্দুল হান্নান, নিজামুল হক লস্কর, ইলিয়াস বখত চৌধুরী জালাল, নজমুল হক, আব্দুর রহমান তরফদার বাবলু, সফর উদ্দিন আহমেদ চৌধুরী ইকবাল, শাহ ইজাজ রহমান অলি, মোঃ ফখর উদ্দিন, মো: আলী আজগর, অধ্যাপক মোঃ হারুন মিয়া, অধ্যাপক মোঃ শওকত হোসেন, জামিলুর রহমান চৌধুরী বেলাল, মোহাম্মদ আবিদুর রহমান, নূরুল আমিন শোয়েব, শাহ ফখরুজ্জামান, জালাল উদ্দিন, এনামুল হক, সদস্য সচিব এএফএম খাইরুল ইসলাম খোকন প্রমূখ।
সন্ধায় সাস্কৃতিক অনুষ্ঠানে আরটিভির বাংলার গায়েন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন তারকা শিল্পী বাঁধন মোদক প্রাণজগানিয়া সুর মাধুর্যে উপস্থিত সবাইকে আপ্লুত করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাওছার আহমদ।
রেফেল -ড্র অনুষ্ঠানের মাধ্যমে মিলনমেলা শেষ হয়। আহবায়ক সফিকুল বারী আওয়াল আনুষ্ঠানিকভাবে প্রোগ্রামের সমাপ্তির ঘোষণা করেন।