• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’–এর প্রদর্শনী ঠেকাতে প্রচার, বিপাকে আয়োজকেরা বিজয়নগর পাগলা পশু দমনে নেই প্রযুক্তি প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা,প্রবাসীকল্যাণ মন্ত্রী। বারহাট্টায় নারীর গোসলের ভিডিও ধারণ ও অভিযুক্তের বিদেশ পালানোর আশঙ্কা থানচি ছাত্র ফেডারেশনের আহব্বায়ক শৈমং প্রু সদস্য সচিব ইউলিয়াম কোন চেয়ারম্যান কথা রাখেনি, পাকা রাস্তার অভাবে কষ্টে  ডালপা গ্রামবাসী নেত্রকোণায় কোরবানির বাজারে প্রধান আকর্ষণ ‘ঈশা খাঁ’ এ বছর হামে মৃত্যুতে বিশ্বে বাংলাদেশ শীর্ষে একদিনে সর্বোচ্চ ১৬ শিশুর মৃত্যু গাইবান্ধার সাদুল্লাপুরে জমকালো আয়োজনে”ছোঁযা ক্যাফে” কফি হাউজ এর উদ্বোধন বান্দরবানের থানচিতে সেনাবাহিনীর মনবিক সহায়তা পেল অসহায় পরিবার

তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরো ৬১ জন

Reporter Name / ২৩৭ Time View
Update : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

অভিযান ২৪ ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের করা আপিলের শুনানি শেষ হয়েছে তৃতীয় দিনের মতো। এদিন ৯৮ জনের মধ্যে ৬১ প্রার্থীর আপিল মঞ্জুর করেছে কমিশন।

মঙ্গলবার (১২ই ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্বে শুনানিতে চার কমিশনার উপস্থিত ছিলেন।

ক্রমিক অনুসারে মঙ্গলবার ২০১ থেকে ৩০০ নম্বর পর্যন্ত আপিল শুনানি হয়। বুধবার ৩০১ থেকে ৪০০ নম্বর আপিলের পালা আসবে। বৃহস্পতিবার ৪০১ থেকে ৫০০ ও শুক্রবার ৫০১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০ নভেম্বর নির্ধারিত সময়ে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা হয় দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেন ৭৩১ জনের এবং বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র।

আরো পড়ুন: দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫১ জন

মনোনয়নপত্র বাছাইয়ের বাদ পড়াদের মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল পড়ে নির্বাচন কমিশনে।

রোববার শুরু হওয়া এ আপিল পর্যায়ক্রমে ছয় দিন চলবে। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ব্যক্তি চাইলে উচ্চ আদালতেও যেতে পারবেন।


More News Of This Category

You cannot copy content of this page