বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক কক্ষে পাঁচ শতাধিক ছাত্রের পাঠদান করছেন। ১৪ আগস্ট সরে জমিনে দেখা যায়, উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬২০ স্কয়ার ফিটের একটি কক্ষে ৫৭৩ জন শিক্ষার্থীর পাঠদান করছেন শিক্ষকরা। বিদ্যালয়ের একাংশে প্রথম শ্রেণি থেকে পঞ্চম পর্যন্ত শিশুদের পাঠদান করা হচ্ছে। ধারাবাহিক এ পাঠদানের ফলে শিক্ষার মান ও স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিক্ষার্থীরা। অবসর সময় পার করছেন ওই বিদ্যালয়ের ৮ জন শিক্ষক।
বিদ্যালয়ের মোট ৯জন শিক্ষক ধারাবাহিকভাবে প্রতি ঘন্টায় একজন শিক্ষক ক্লাস নেন। বাকী শিক্ষকরা অবসর সময় পার করেন।
অভিভাবকরা জানান, এক সাথে ৫৭৩ জন শিশুর পাঠদান আমাদের কোমলমতি শিশুদের জন্য বিপদজনক। এ থেকে তারা কিছুই শিখতে পারছে না। ঠিকমত বসতেও পারছে না এতে শিশুরা কি শিখবে ?
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার স্বর্ণজিৎ দেব বলেন, আমি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ইমারজেন্সি ফান্ড থেকে একটা ব্যবস্থা করার অনুরোধ করেছি। তবে তা এখনো কার্যকর হয়নি। স্থানীয় চেয়ারম্যান ভবনটি ভাঙার আগে কথা দিয়েছিল একটা টিনসেডের ব্যবস্থা করবে। কিন্তু তিনি কথা রক্ষা করেনি। আমরা এর বিহিত ব্যবস্থা করার চেষ্টা করছি।
উল্লেখ্য: গত ১৮ এপ্রিল উক্ত বিদ্যালয়ের ৫ কক্ষ বিশিষ্ট পুরাতন ভবন সরকারিভাবে নিলামে বিক্রি হয়। ফলে জুন মাসে শিক্ষার্থীদের পাঠদানের বিকল্প কোনো ব্যবস্থা ছাড়াই তা ভেঙে দেওয়া হয়।