• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
সিলেটে এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিজয়নগরে রাতের আধারে কৃষকের জমি নষ্ট, পুলিশ প্রশাসন নীরব মাধবপুরে অপরূপা বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল   প্রকৌশলীকে বাঁশ নিয়ে ঠিকাদারের ধাওয়ার ঘটনায় মামলা নবিনগরে বাঁশ নিয়ে প্রকৌশলীকে তাড়া ঠিকাদারের বর্ণিল আয়োজনে দেশজুড়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪৩৩ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন থেমে নেই বিজয়নগরের বালিয়াজুরী নদীর ব্রীজের  অভাবে ভোগান্তির স্বীকার  কৃষকরা

নাসিরনগরে বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

অভিযান 24 / ১৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলার,নাসিরনগর উপজেলা,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও-সহযোগী সংগঠন।
৩ সেপ্টেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের শহীদ ইমরান চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলার ১৩ টি ইউনিয়ন থেকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন।

উপজেলা বিএনপির সভাপতি এম.এ হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে.এম বশিরউদ্দিন তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আলহাজ্ব নূরে আলম সিদ্দীকি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য এ্যাড এ কে এম কামরুজ্জামান মামুন।

এছাড়াও এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য মো.শফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য আমিরুল হোসেন চকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড.আলী আজম চৌধুরী ও জেলা ছাত্রদলের আহব্বায়ক শাহীনুর রহমান সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বন্যায় নিহত ও ছাত্রজনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে বিএনপি’র প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপজেলা সদরের বিভিন্ন গুরত্বপূর্ণ সড়কে শোভাযাত্রায় বের হয়।


More News Of This Category

You cannot copy content of this page