• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
সিলেটে এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিজয়নগরে রাতের আধারে কৃষকের জমি নষ্ট, পুলিশ প্রশাসন নীরব মাধবপুরে অপরূপা বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল   প্রকৌশলীকে বাঁশ নিয়ে ঠিকাদারের ধাওয়ার ঘটনায় মামলা নবিনগরে বাঁশ নিয়ে প্রকৌশলীকে তাড়া ঠিকাদারের বর্ণিল আয়োজনে দেশজুড়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪৩৩ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন থেমে নেই বিজয়নগরের বালিয়াজুরী নদীর ব্রীজের  অভাবে ভোগান্তির স্বীকার  কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের বরাবর বিডিআর সদস্যদের স্বারকলিপি

অভিযান 24 / ১৮৪ Time View
Update : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের বরাবর স্বারকলিপি প্রদান করেছেন, বিডিআর সদস্যরা। পিলখানা হত্যাকাণ্ডের দায় চাপিয়ে দেওয়া ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানিয়ে নায়ক বদরুল আলমের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রদান উপদেষ্টার বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন ব্রাহ্মণবাড়িযা বিডিআর কল্যাণ পরিষদ। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া বিডিআর কল্যাণ পরিষদের নেতাকর্মীরা জেলাপ্রশাসক কাছে এই স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে জেলার চাকরিচ্যুত বিভিন্ন পদে ৯০ জন বিডিআর সদস্যদের স্বাক্ষর করেন। তাদের মধ্যে ল্যান্স নায়ক ২০ জন, নায়েক ১৫জন, হাবিলদার ১৫ জন, নায়েক সুবেদার ২ জন, সুবেদার ১ জন, সিপাহী ৩০ জন ও চতুর্থ শ্রেণীর কর্মচারী ৬ জন।

স্মারকলিপি জমা দিবার সময় উপস্থিত ছিলেন চাকরিচ্যুত কামাল হোসেন (সুবেদার), নায়েক বদরুল আলম নায়েক সুবেদার সিদ্দিকুর রহমান, নায়েক সুবেদার হুমায়ুন কবির, হাবিলদার ইকবাল হোসেন, হাবিলদার কাশেম, নায়েক বদরুল আলম, ল্যান্স নায়েক শ্রী শংকর চন্দ্রকর,ল্যান্স নায়েক পারভেজ,সিপাহি ফরহাদ,সিপাহি হাক্কানী সহ চাকুরিচ্যুত ব্যক্তিরা।

এ হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাকে তথাকথিত ‘বিডিআর বিদ্রোহের’ নামে সংজ্ঞায়িত করে ১৮ হাজার ৫২০ জন বিডিআর সদস্যকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। বর্তমানে হাজার হাজার বিডিআর সদস্য ও তাঁদের পরিবার মানবেতর জীবনযাপন করছে।


More News Of This Category

You cannot copy content of this page