• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
সিলেটে এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিজয়নগরে রাতের আধারে কৃষকের জমি নষ্ট, পুলিশ প্রশাসন নীরব মাধবপুরে অপরূপা বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল   প্রকৌশলীকে বাঁশ নিয়ে ঠিকাদারের ধাওয়ার ঘটনায় মামলা নবিনগরে বাঁশ নিয়ে প্রকৌশলীকে তাড়া ঠিকাদারের বর্ণিল আয়োজনে দেশজুড়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪৩৩ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন থেমে নেই বিজয়নগরের বালিয়াজুরী নদীর ব্রীজের  অভাবে ভোগান্তির স্বীকার  কৃষকরা

বিজয়নগরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

Reporter Name / ১৮৩ Time View
Update : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরা দেশের ন্যায়  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২ নভেম্বর  ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মোজাহেরুল হক বলেছেন, ‘আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায়ের কোনো বিকল্প নেই। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশের অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করেন। দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত জনগণের একার পক্ষে অনেক কিছু করা সম্ভব নয়। তাই একত্রিত হয়ে সমবায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে হবে। সমবায় আর্থ-সামাজিক উন্নয়নমূলক সংগঠন।

তিনি আরো বলেন, ‘বেকার, দরিদ্র ও অবহেলিত মানুষের কাঙ্খিত মুক্তির হাতিয়ার হচ্ছে সমবায়। সৎ উদ্দেশ্য নিয়ে নিজেদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য যৌথ উদ্যোগকে সমবায় বলা হয়। সবাই মিলে একসাথে যেকোন কাজ করলে তার যথাযথ ফলাফল পাওয়া যায়। কোন কাজকে ছোট করে দেখা যাবে না। সমবায়ের মাধ্যমে শক্তি বৃদ্ধি পায়। সমাজের অবহেলিত লোকজন সমবায়ের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে যে কোন বৃহৎ কাজ করতে পারছে। সমবায়ের নিবন্ধন নিয়ে বসে থাকলে হবে না। সঠিকভাবে কাজ করতে হবে। নিজেদের মধ্যে সঞ্চয় জমিয়ে সেটা দিয়ে বিভিন্ন প্রকার প্রকল্প হাতে নিয়ে এগিয়ে যেতে হবে। সমবায়ের মাধ্যমে নিজেদের অবস্থার পরিবর্তন করতে হলে সততার সাথে কাজ করতে হবে।’

আলোচনার পূর্বে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সকাল ১০ টায় উপচজলা প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি ও বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

 

উপজেলা সমবায় অফিসার সুধীন্দ্র চন্দ্র দেব এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বর্ণজিৎ দেব, মৎস অফিসার ফাহিমুল আরিফিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ দবীর উদ্দিন ভূইয়া প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ শাহজাহান সরকার, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় সহকারী পরিদর্শক আবু ছায়েদ। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, অভিযান সার্বিক গ্রাম উন্নয় সমবায় সমিতির সভাপতি ও অভিযান এর প্রতিষ্ঠাতা  ও চেয়ারম্যান সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ,পপুলার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পদক মোঃ সারুয়ার রহমান খান, আপন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর। এ সময় বিভিন্ন  সমবায় সমিতির সদস্যবৃন্দ ও বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হৃদয়, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম কিামরুল হাসান শান্ত, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন,দপ্তর সম্পাদক মজিবুর রহমান সুজনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 


More News Of This Category

You cannot copy content of this page