ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দাউদপুর পাবলিক স্কুল এন্ড কিন্ডার গার্ডেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর (শনিবার) সকাল ১০টা হতে দিনব্যাপী বিদ্যালয়ের প্রাঙ্গনে ছাত্র শিক্ষক ও অভিভাবক নিয়ে তা অনুষ্ঠিত হয় ।
প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় ও্ই প্রতিষ্ঠানের পরিচালক গোলাম মুহিত ওসমানীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শামীমা আক্তার, রাইসুল হক মোল্লা, সারোয়ার রহমান মোল্লা, ইয়াকুব আলী, রকিবুল আলম, মনিরুল ইসলাম মিলন ও মাহফুজ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ। বক্তারা বলেন, প্রতিষ্ঠানটি আমাদের এলাকার জন্য গর্বের বিষয়, শিক্ষার মান খুবই ভালো। পাশে থাকা দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে অতিরিক্ত ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ না থাকায় সেখানে দাউদপুর পাবলিক স্কুলে ভর্তির সুযোগ পাই ও বাচ্চারা ঝড়ে পড়া থেকে বেঁচে যায়। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় উত্তীর্ণদের পুরস্কার বিতরণ ও তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।