পাক্ষিক ম্যাগাজিন অপরাধ জগতের দেশ সেরা সাংবাদিক আব্দুর রহমান খান ওমর
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
/ ৭২৪
Time View
Update :
বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
Share
পাক্ষিক ম্যাগাজিন অপরাধ জগতের দেশ সেরা সাংবাদিক নির্বাচিত হলেন, জেলা প্রেসক্লাবের সভাপতি ও অপরাধ জগতের জেলা প্রতিনিধি আব্দুর রহমান খান ওমর। ১৭ ফেব্রুয়ারী ঢাকা গুলশান-২,রোড নং-৫০, হোটেল কোয়ালিটি ইন এন্ড রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত দৈনিক লাল সবুজের দেশ ও ক্রাইম ম্যাগাজিন পাক্ষিক অপরাধ জগত এর এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ড. লে. কর্ণেল নাজমুল আহসান কলিমউল্লাহ বিএনসিসিও।
বিশেষ অতিথি ছিলেন, মোঃ রেজাউল করিম (ডিএজি),এডভোকেট, সুপ্রীম কোর্ট, ঢাকা, মোঃ বোরহান ইবনে রুহুল (সুজন আমিন),চেয়ারম্যান, আমিন গ্রুপ। সভাপতিত্ব করেন দৈনিক লাল সবুজের দেশ ও পাক্ষিক ম্যাগাজিন অপরাধ জগত এর সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব সোহেল আহমেদ। সঞ্চালনায় ছিলেন, সাংবাদিক শিমুল খান। এ সময় সেরা সাংবাদিকদের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।