ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ঝুপের ভীতর খেকে নবজাতককে উদ্ধার করেছেন সরাইল থানা পুলিশ। ৬ মার্চ রাত ৮ টার দিকে উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠের উল্টো পাশে (ঢাকা-সিলেট হাইওয়ের পাশে) ঝুপের ভিতর হইতে পরিত্যক্ত অবস্থায় ওই নবজাতকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হাসান অভিযান ২৪ ডট কমকে জানান, স্থানীয় সংবাদের ভিত্তিতে সরাইল থানা টহল টিম নবজাতক মেয়ে শিশু কে উদ্ধার করে চিকিৎসার জন্য সরাইল সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উপজেলা সমাজসেবা অফিসারের মাধ্যমে জেলা সমাজসেবা অফিসার ও প্রবেশন অফিসার কে যথাযথ কার্যকরী ব্যবস্থার জন্য সুপারিশ করা হয়।