• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
মাধবপুরে অপরূপা বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল   প্রকৌশলীকে বাঁশ নিয়ে ঠিকাদারের ধাওয়ার ঘটনায় মামলা নবিনগরে বাঁশ নিয়ে প্রকৌশলীকে তাড়া ঠিকাদারের বর্ণিল আয়োজনে দেশজুড়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪৩৩ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন থেমে নেই বিজয়নগরের বালিয়াজুরী নদীর ব্রীজের  অভাবে ভোগান্তির স্বীকার  কৃষকরা রাত পোহালেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ সুস্থ সমাজ গঠনে সুশিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধের চর্চা জরুরি, জেলা প্রশাসক, সিলেট

বিজয়নগরে জুলাই শহীদ দিবস ২০২৫ উদযাপন

অভিযান 24 ডেস্ক / ৪৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ১৬ জুলাই বুধবার বেলা ১১টার সময় উপজেলা মিলনায়ত‌নে এক আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাধনা ত্রিপুরা। শুরুতে শহীদের স্মরনে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে এই দিনটি বাংলাদেশে প্রথমবার রাষ্ট্রীয়ভাবে ‘জুলাই শহীদ দিবস’ ও শোক দিবস হিসেবে পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে আয়োজিত সভায় দিবসটির তাৎপর্য ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
কৃষিবিদ জিয়াউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর কবির, ওয়াসি আজাদসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বক্তব‌্য রা‌খেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মহসিন আহমেদ ভূঁইয়া, সদস্য সচিব জাকির হোসেন শাহ আলম, জামায়াতে ইসলাম বিজয়নগ‌রের আমির আবু সাঈদ সরকার, হেফাজতে ইসলাম বাংলাদেশের বিজয়নগ‌রের সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেন এবং ইসলামী আন্দোলন বিজয়নগ‌রের সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ ও এনসিপির প্রতিনিধিবৃন্দ।
সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মা‌সিক সূর্য শপথ প‌ত্রিকার সম্পাদক ও প্রেসক্লাব বিজয়নগরের সভাপ‌তি সাংবা‌দিক সারুয়ার হাজারী পলাশ, বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হৃদয় প্রমূখ।
বক্তারা ‘জুলাই শহীদ দিবস’ এর প্রেক্ষাপট তুলে ধরে বলেন, গত বছরের এই দিনে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ হন আবু সাঈদ, যার আত্মত্যাগের মধ্য দিয়ে ছাত্র-জনতার আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়। তারা এই দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য সরকারকে ধন্যবাদ জানান এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা বলেন, “জুলাই শহীদ দিবস আমাদের জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও বেদনাবিধুর দিন। এই দিনের আত্মত্যাগ নতুন প্রজন্মকে বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগাবে।” তিনি সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আলোচনা সভা সমাপ্ত করেন। শেষে সকল শহীদদের উ‌দ্যেশ্যে দোয়া প‌রিচালনা ক‌রেন, উপজেলা মডেল মসজিদের ইমাম হযরত মাওলানা জয়নাল আবেদীন কা‌সেমী ।


More News Of This Category

You cannot copy content of this page