• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
গাইবান্ধার সাদুল্লাপুরে পূর্ব শত্রুতার জেড়ে রক্তক্ষয়ী সংঘর্ষ; বিজয়নগরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বিল্লাল মেম্বারের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা বয়লার পরিচালকদের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সনদ বাতিলের চক্রান্ত: মিরপুরে মানববন্ধনে রক্তক্ষয়ী হামলা, আহত একাধিক নাসিরনগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ নাভিশ্বাস দুই বছরেও সংস্কার হয়নি। শাবিপ্রবির ‘চেতনা ৭১ বিজয়নগরে ‘দিশা’ এনজিওর বিরুদ্ধে অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ভবনের ছাদে সোলার স্থাপনে দপ্তর প্রধানদের নিয়ে মতবিনিময় বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী: এস এম ফয়সল পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমত উল্লাহ কাসেমী চুনারুঘাট সীমান্তে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি রসুন জব্দ

বিজয়নগ‌রে আন্তর্জা‌তিক নারী দিবস উদযাপন

অভিযান ডেস্ক / ৪৭৭ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

সারা দে‌শের ন‌্যায় ব্রাহ্মণবা‌ড়িয়ার বিজয়নগ‌রে আর্ন্তজা‌তিক নারী দিবস ২০২৬ উদযা‌পিত হ‌য়ে‌ছে । এ উপল‌ক্ষে ৮ মার্চ রোববার বেলা ১১ টার সময় উপ‌জেলা মিলনায়ত‌নে এক আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার হা‌ছিবুর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে বক্তব‌্য রা‌খেন, উপ‌জেলা সহকা‌রি ক‌মিশনার ভূ‌মি না‌হিদ ফা‌তিমা, উপ‌জেলা সমবায় অ‌ফিসার রো‌বিনা আক্তার, উপ‌জেলা উপ সহকা‌রি উ‌দ্ভিদ সংরক্ষণ অ‌ফিসার নু‌রে আলম, প্রেসক্লাব বিজয়নগ‌রের সভাপ‌তি ও মা‌সিক সূর্য শপথ প‌ত্রিকার সম্পাদক সাংবা‌দিক সারুয়ার হাজারী পলাশ, উপ‌জেলা বিআর‌ডি‌পির চেয়ারম‌্যান, এইচ এম জ‌হিরুল ইসলাম, বিজয়নগর প্রেসক্লা‌কের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল হৃদয়, নারী উ‌দ্যোগতা রোনা মেম্বারসহ আ‌রো অ‌নে‌কেই । অনুষ্ঠা‌নের সভাপ‌তি উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার হা‌ছিবুর রহমান ব‌লেন, অসমতা পুরুষের সাথে নয় সেটা হয়ে থাকে নারীদের সাথে। নারীদেরকে একজন মা, বোন বা স্ত্রী না ভেবে তাকে প্রথমত একজন মানুষ ভাবা আমাদের প্রত্যেকের উচিত।
এমনকি তাদের শ্রমের সঠিক মূল্যায়নের ক্ষেত্রে নিশ্চয়তা প্রদান করা আমাদের সকলের দায়িত্ব। নারীদের প্রতি সমবেদনা নয়, তাদের সকল অধিকারের নিশ্চয়তা প্রদান করা আমাদের কর্তব্য। প্রধান অতিথি আরও বলেন প্রতিটি কর্মক্ষেত্রে নারীদের জন্য যদি আমরা একটি কমফোর্ট রুমের ব্যবস্থা রাখতে পারি তাহলে নারী-কর্মীরা তাদের কর্মক্ষেত্রে একদিকে যেমন তাদের ব্যক্তিগত কাজ করতে স্বাচ্ছন্দ্য ও নিরাপদবোধ করবে পাশাপাশি দাপ্তরিক কাজও তারা সুন্দরভাবে করতে পারবেন।
এ সময় নারী‌দের উ‌দ্যোগতা‌দের মা‌ঝে ঋ‌নের চেক বিতরন করা হয়। অনুষ্ঠান‌টি প‌রিচালনা ক‌রেন উপ‌জেলা ম‌হিলা বিষয়ক কর্মকর্তা রৌনক আরা ।


More News Of This Category

You cannot copy content of this page