হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জের আওতাধীন এলাকায় একটি লজ্জাবতী (স্লো লরিস) বানর উদ্ধার করে পরে বনাঞ্চলে অবমুক্ত করেছে বন বিভাগ। সোমবার (৪ মে) বিকেলে উপজেলার ৩ নম্বর দেওরগাছ ইউনিয়নের পূর্ব চাঁন্দপুর এলাকার অরুণ বিশ্বাসের বাড়ি থেকে বানরটি উদ্ধার করা হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, সিলেট (সদর দপ্তর: মৌলভীবাজার)-এর অধীন সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ সূত্রে জানা যায়, স্থানীয় সূত্রে খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে একটি পূর্ণবয়স্ক পুরুষ লজ্জাবতী বানরটি উদ্ধার করে। উদ্ধারকালে প্রাণীটি সুস্থ অবস্থায় ছিল বলে জানা গেছে।
পরে প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে একই দিন সন্ধ্যায় বানরটিকে তার স্বাভাবিক আবাসস্থল সাতছড়ি বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, “লজ্জাবতী বানরটি সুস্থ থাকায় দ্রুত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে। এ ধরনের বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগ সবসময় সতর্ক রয়েছে।”
তিনি আরও বলেন, বন্যপ্রাণী অবৈধভাবে আটক, লালন-পালন বা বেচাকেনা দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে সচেতনতা বাড়াতে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন।
বন বিভাগ জানিয়েছে, প্রাকৃতিক পরিবেশে বন্যপ্রাণীর নিরাপদ বিচরণ