• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন প্রোটেক্টিভ ইসলামী লাইফের সাথে অভিযান-এর হেলথ কার্ডের চুক্তি মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ দূর্গাপুরে বড় ভাইয়ের বারান্দায় ছোট ভাইয়ের ঝুলন্ত লাশ চা শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেত্রকোণায় জামায়েত নেতা কারাগারে থানচিতে পাহাড়ি কৃষকদের মাঝে ফলদ চারা, আদা ও সবজি বীজ বিতরণ ১০ হাজার টাকায় সীমান্ত পারের চেষ্টা, বিজিবির হাতে আটক তিনজন স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন

নোয়াখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ

Reporter Name / ১৫৮ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

মোঃ সোহেল বাদশাহ, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মাঝে নগদ অর্থ, খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে। মানবিক এই সহায়তা প্রদান করেন আম্বার গ্রুপের চেয়ারম্যান ও বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল।

শনিবার (১৬ মে) বিকালে চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পাঁচ বাড়ি এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন চৌমুহনী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চৌমুহনী ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জি.এস. রুবেল, বেগমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মমিন উল্যাহ মিয়া, সাবেক ছাত্রদল নেতা ও শওকত আজিজ রাসেলের ব্যক্তিগত সহকারী আরিফ রায়হান রবিন, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. সুমন এবং যুবদল নেতা দেলোয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল রাতে চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পাঁচ বাড়ি মসজিদের দক্ষিণ পাশে দাইয়া মিয়ার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং ঘরের আসবাবপত্রসহ যাবতীয় মালামাল ভস্মীভূত হয়ে পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়ে।

ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তার অংশ হিসেবে প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা করে নগদ অর্থ, খাদ্য সামগ্রী এবং শাড়ি-লুঙ্গি প্রদান করা হয়। স্থানীয়রা এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।


More News Of This Category

You cannot copy content of this page