• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৪ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
বিজয়নগরে ত্রাণের চালে দুর্গন্ধ, পঁচা চাল বিতরণের অভিযোগ নারী-শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় এইচআরডিএসের মানববন্ধন দুর্গম পাহাড়ে ডায়রিয়া বিজিবি সেবায় এখন নিয়ন্ত্রনে হামের রোগীদের জন্য দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল মাধবপুরে নোয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ফার্নিচারের দোকান, ক্ষতি কোটি টাকার দাবি সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত মাধবপুরে ছাতিয়াইন ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারের অভাবে বঞ্চিত শত শত রোগী হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল সিলেট হামের পরে দুর্গম পাহাড়ে ডায়রিয়ার থাবা, আক্রান্ত অর্ধশতাধিক বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে প্রাইভেটকারসহ ১১.৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩

মাধবপুরে ছাতিয়াইন ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারের অভাবে বঞ্চিত শত শত রোগী

অভিযান ডেস্ক / ৬ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

হীরেশ ভট্টাচার্য হিরো, স্টাফ রির্পোটার : 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন ধরে এমবিবিএস চিকিৎসক না থাকায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। জনবল সংকটের কারণে প্রতিদিন চিকিৎসা নিতে আসা শতাধিক রোগী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

জানা গেছে, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে ডা. জাহিদুল ইসলাম নামের একজন কর্মরত থাকলেও কর্মরত থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি সপ্তাহে দুইদিন সোম ও মঙ্গলবার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করেন। ফলে ওই দুই দিন উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাসেবা কার্যত বন্ধ থাকে। দূরদূরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসা না পেয়ে ফিরে যেতে বাধ্য হন।

এছাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে প্রায় ৩০ বছর ধরে ফার্মাসিস্টের পদটি শূন্য রয়েছে। কয়েক মাস আগে পার্শ্ববর্তী নোয়াপাড়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের রেজাউল করিম নামের একজন অফিস সহায়ককে ফার্মাসিস্ট হিসাবে কাজ চালানোর জন্য ডেপুটেশনে দেওয়া হলেও মে মাসের ১ তারিখ থেকে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিসপেনসারিতে নিয়ে গেছে কর্তৃপক্ষ। রেজাউল করিম জানান দেড়মাসের জন্য অফিসিয়ালি আমাকে এখানে নিয়ে আসা হয়েছে।

অন্যদিকে পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) পদটিও প্রায় ছয় বছর ধরে শূন্য পড়ে আছে। এতে মাতৃস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সংক্রান্ত সেবাও চরমভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় জনবল না থাকায় উপস্বাস্থ্য কেন্দ্রটি নামেমাত্র চালু রয়েছে। প্রতিদিন শত শত মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে এলেও তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।

এলাকাবাসী দ্রুত শূন্য পদগুলো পূরণ এবং উপস্বাস্থ্য কেন্দ্রে একজন এমবিবিএস চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জানান বিদ্যমান জনবল সংকটের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন ফার্মাসিস্ট হজ্বব্রত পালনের জন্য ছুটিতে থাকায় তার জায়গায় কাজ চালাতে রেজাউল করিমকে ছাতিয়াইন ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্র থেকে দেড়মাসের জন্য আনা হয়েছে বলেও জানান তিনি।


More News Of This Category

You cannot copy content of this page