• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ডাক বিভাগের ‘উপহার

অভিযান ডেস্ক / ১০ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

শুভ্র ভট্টাচার্য সিলেট প্রতিনিধি : মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান। বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের সম্মানিত শ্বশুর। সিলেটের এক কিংবদন্তি। মেয়ে ডা. জোবাইদা রহমান। বর্তমান প্রধানমন্ত্রীর সহধর্মিণী।সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকায় বিশাল জায়গা নিয়ে তাঁদের বাড়ি। এ বাড়ির একটি অংশে ৪২ বছর আগে ১৬ শতক জমি ডাক বিভাগকে দান করে দিয়েছেলেন স্বত্বাধিকারীরা। স্থাপনও করা হয়েছিলো শাখা ডাকঘর। সেবা পেতেন গ্রাহকরা। তবে ভবন জরাজীর্ণ হযে পড়ায় ২০১৩ সালে এ অফিসের কার্যক্রম স্থানান্তর করা হয় সিলাম সাব-পোস্ট অফিসে। তবে সময়ের অপরিহার্যতায় প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ির ডাকঘরটির কার্যক্রম সচল করা হচ্ছে আবারও।ঐতিহ্যবাহী ডাকঘরটির সামনে ফের দেখা যাবে অতিপরিচিত সেই লাল বাক্স। ভেতরে গল্প হবে হলুদ-সাদা আর বাদামি খামের।আর এবার প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ির ডাকঘর হওয়ায় এর ঐতিহ্য বেড়ে যাবে যেন আরও কয়েক গুণ।সিলেট বিভাগীয় প্রধান ডাকঘর সূত্রে জানা গেছে, স্থানীয় পর্যায়ে ডাকসেবা নিশ্চিত করতে ১৯৮৪ সালে দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুর গ্রামে মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাড়ির ১৬ শতক জায়গা ডাক বিভাগকে দান করে দেওয়া হয়। সেখানে স্থাপন করা হয় শাখা ডাকঘর (ইডিবিও)। পুরোদমে চলতে থাকে কার্যক্রম। কিন্তু একপর্যায়ে ডাকঘরটি জরাজীর্ণ হয়ে পড়ায় ২০১৩ সালে পার্শ্ববর্তী সিলাম সাব-পোস্ট অফিসে এ শাখার কার্যক্রম স্থানান্তর করা হয়।তবে এবার প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ির সেই পরিত্যক্ত ডাকঘরটি সংস্কার করে এতে প্রাণ ফেরাচ্ছে ডাক বিভাগ। কয়েক লাখ টাকা ব্যায়ে সংস্কার কাজ শেষ। আগামী মঙ্গলবার এর উদ্বোধন করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সিলেট বিভাগীয় প্রধান ডাকঘরের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) সুজিত চক্রবর্তী বলেন আগামী মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ডাকঘর নতুন করে উদ্বোধন করা হবে এবং এখন থেকে এখানে নিয়মিত সেবা পাবেন জনসাধারণ। তিনি জানান- এটি আগে ইডিবিও (শাখা ডাকঘর) ছিলো। তবে এখন এটিকে টাউন সাব পোস্ট (টিএসপিও) হিসেবে উন্নীত করা হয়েছে। এখানে একজন পোস্ট মাস্টার, একজন পোস্ট ম্যান ও একজন রানার থাকবেন মানুষকে ডাকসেবা দিতে।সুজিত চক্রবর্তী আরও জানান- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের শ্বশুরবাড়ির সম্মানার্থে ডাক অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) কাজী আসাদুল ইসলাম স্যারের নির্দেশ এবং চট্টগ্রাম অঞ্চলের পোস্টমাস্টার জেনারেল (পিএমজি) মো. আবু তালেব স্যারের সার্বিক তত্ত্বাবধানে ও আমাদের সিলেট বিভাগীয় ডাকঘরের ব্যবস্থাপনায় পরিত্যক্ত ঘরটি দ্রুত সংস্কার করা হয়েছে। দৃষ্টিনন্দন রূপে ফিরেছে এবার ডাকঘরটি। উদ্বোধনের পর থেকে স্থানীয়দের আর কষ্ট করে সিলাম সাব-পোস্ট অফিসে যেতে হবে না, এখানেই পাবেন ডাক বিভাগের সব সেবা।


More News Of This Category

You cannot copy content of this page