• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

বিজয়নগ‌রে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমান আদালতে লাখ টাকা জরিমানা

অভিযান 24 / ৯৫১ Time View
Update : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

বিজয়নগর ( ব্রাহ্মণবা‌ড়িয়া) সংবাদদাতা :

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে  এক ডাক্তা‌রের প‌্যা‌ডে ক‌য়েকজন মি‌লে রোগী দেখার অ‌ভি‌যো‌গে ভ্রম্যমান আদালতে লাখ টাকা জরিমানা করা হয়েছে।  । গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে উপ‌জেলার আমতলী বাজা‌রে পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ওই প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা ক‌রেন ।

ইউএনও এ এইচ ইরফান উদ্দীন আহমেদ জানান, ডাক্তার সুব্রত সাহার নামে তৈরিকৃত প্যাডে একেকদিন একেক লোক নিজেদের পরিচয় গোপন রেখে ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন। ডাক্তার সুব্রত সাহা সর্বশেষ গত ১৮ আগস্ট এই ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন। কিন্তু অভিযান পরিচালনাকালে দেখা যায়, ডাক্তার সুব্রত সাহার প্যাড ব্যবহার করে গত ২৫ আগস্ট থেকে আজ পর্যন্ত ভিন্ন নামের দুজন ডাক্তার রোগী দেখছেন। উক্ত ডায়াগনস্টিক সেন্টারে ২৫ আগস্ট তারিখে সুব্রত সাহার কাছ থেকে চিকিৎসা নিয়েছেন এমন একজনকে পাওয়া গেলে তিনি জানান আজকে উপস্থিত ডাক্তার গত সপ্তাহে ছিলেন না। কিন্তু ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ তাকে জানিয়েছে উনি ডাক্তার সুব্রত সাহা।
রোগী সেজে ডাক্তার সুব্রত সাহাকে ফোন দিলে তিনি জানান, সর্বশেষ ১৮ আগস্টের পর তিনি আর রোগী দেখেননি । ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিকে ডাক্তার সুব্রত সাহা নামে মানুষের নিকট উপস্থাপন করেছেন এবং রোগীদের প্রতারিত করেছেন। এ ঘটনায় পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. খুরশিদ আলমকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। খুরশিদ আলম নিজের প্রতিষ্ঠানের এই অপরাধ স্বীকারও করেন। ভ‌বিষ‌্যত এমন‌টি হ‌বে না ম‌র্মে তা‌দের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। অভিযান পরিচালনাকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাসুম, বিজয়নগর থানার পুলিশ উপ‌স্থিত ছি‌লেন ।


More News Of This Category

You cannot copy content of this page