• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
হবিগঞ্জ কালবৈশাখীর তাণ্ডব, বজ্রপাত ও ঝড়-তুফানে বিপর্যস্ত জনজীবন, ৩ জনের প্রাণহানী দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব মাধবপুরে ট্রেন দুর্ঘটনায় পুরাতন স্লিপার ও লাইনের ত্রুটি দুর্ঘটনার প্রধান কারণ জলাবদ্ধতায় বিপর্যস্ত জগদীশপুর-তেমোনিয়া, দ্রুত সমাধান চান স্থানীয়রা কালবৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি, টাওয়ার ভেঙে যোগাযোগ ব্যাহত মাধবপুরে শাহজালাল সরকারি কলেজে স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিজয়নগ‌রে আমতলী বাজারে ব্যবসায়ীকে মারপিটের অভিযোগ বিজয়নগর উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা কোম্পানীগঞ্জে  বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা রোধে কঠোর অবস্থানে সরকারের-মন্ত্রী আরিফুল হক চৌধুরী চা শ্রমিকদের ভিটা ভূমির  নিশ্চিত করার জোরালো দাবি  হবিগঞ্জ-৪  আসনের সাংসদের

কালবৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি, টাওয়ার ভেঙে যোগাযোগ ব্যাহত

অভিযান ডেস্ক:   / ৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া ।
ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার সকালে কালবৈশাখী ঝড় ও ভারী বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কসবা উপজেলায় একটি মোবাইলফোন নেটওয়ার্ক টাওয়ার ভেঙে পড়ায় মোবাইল ও ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।  মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে আকাশ কালো মেঘে ছেয়ে গিয়ে বজ্রপাতসহ প্রবল ঝড় ও বৃষ্টি শুরু হয়।  ঝড়ে কসবার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর এলাকায় একটি টাওয়ার খালে পড়ে যায়। কায়েমপুর ইউনিয়নে বৈদ্যুতিক খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বাদৈর বাজারে সড়কে গাছ উপড়ে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। আখাউড়া-আগরতলা সড়কসহ জেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে যান চলাচল ব্যাহত হয়। আশুগঞ্জে রেললাইনে গাছ পড়ে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকে। সদর ও নবীনগর উপজেলার বিভিন্ন এলাকাতেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এদিকে ঝড় ও ভারী বর্ষণে এসএসসি পরীক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছাতে বিলম্বের মুখে পড়েন।


More News Of This Category

You cannot copy content of this page