• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

তরী বাংলাদেশ বিজয়নগর শাখার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত

অভিযান ডেস্ক / ১৮৪ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

আলমগীর হোসেন :

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তরী বাংলাদেশ এর আয়োজনে প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটির পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালী, আলোচনা সভা ও বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হয়েছে। ৫ জুন (শুক্রবার) বেলা ১১টার সময় উপজেলার মডেল মসজিদের হলরুমে তরী বাংলাদেশ এর সদস্য  মোহাম্মদ রুবেল এর সঞ্চালনায় ও আহ্বায়ক সাদেকুল ইসলাম ভূঁইয়া এর সভাপতিত্বে ও সদস্য সচিব আলমগীর হোসেন  স্বাগত বক্তব্য  রাখেন। প্রধান অতিথি ছিলেন, বিজয়নগর থানার সেকেন্ড অফিসার এসআই নাফিজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব বিজয়নগর এর সভাপতি, সূর্য শপথ পত্রিকার সম্পাদক  ও অভিযান এর চেয়ারম্যান, সাংবাদিক সারুয়ার  হাজারী পলাশ ও সাধারণ সম্পাদক জিহাদুল হক বাবু।  বক্তব্য  রাখেন, ডিএসবি ইকরাম, বাংলাদেশ রেলওয়ে  চট্রগ্রাম হেডকোয়টারের অডিটর মাওলানা মোঃ ইয়াকুব আলী, সংগঠনের সদস্য লোকমান কাজী, হোসাইন মোহাম্মদ রুবেল, মনজুরুল হক খোকন, পারভেজ মিয়া, ওসমান, ফারুক মিয়া প্রমুখ।  বক্তারা পরিবেশ রক্ষায় সকল নাগরিককে সচেতন ভূমিকা পালনে বেশি করে গাছ লাগাতে হবে। প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলে, খাল বিল নদী নালা জলাশয় দূষণমুক্ত রাখার আহ্বান করেন। সভা শেষে একটি র‍্যালী বের হয় এবং বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হয়েছে।


More News Of This Category

You cannot copy content of this page