• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

ব্রাহ্মবাড়িয়ায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার

মোঃ আলমগীর মিয়া, স্টাফ রিপোর্টার / ৩০৭ Time View
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫

ব্রাহ্মবাড়িয়ার আশুগঞ্জের চর চারতলা আলাল শাহ মাজার সংলগ্ন এলাকায় বুধবার ভোররাত সাড়ে তিনটায় আশুগঞ্জ সেনাক্যাম্প থেকে বিশেষ যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে আমেরিকার তৈরী অবৈধ অস্ত্র উদ্ধার করেছেন। ঘটনাস্থল থেকে আসাদ মিয়া (৩৮) কে নিজ বাড়িতে গুলিসহ অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আটক করেন। আশুগঞ্জ সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ইমরন খান এ অভিযানে নেতৃত্ব দেন। আশুগঞ্জ সেনা ক্যাম্প থেকে জানা গেছে, আওয়ামীলীগ ক্যাডার এবং ডামিভোটে ব্রাহ্মনবাড়িয়া -২ আসনের নির্বাচিত সাবেক এমপি মইনুদ্দিন মইনের ঘনিষ্ঠ সহচর, জুলাই আন্দোলনে ৪ আগস্টে আশুগঞ্জ গোলচত্তরে ছাত্রজনতার উপর হামলার একাধিক মামলার আসামি ও আশুগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম এবং আসাদের বাড়ির আঙিনায় আনুমানিক ৪-৫ ফুট গভীর এবং ১০ ফুট ব্যাসার্ধ পরিসরে মাটি খুঁড়ে একটি আমেরিকার প্রস্তুতকৃত রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সাদ্দাম বাড়ি থেকে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে আসাদ মিয়া (৩৮) কে নিজ বাড়িতে গুলিসহ অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আটক করা হয়। আটককৃত ব্যক্তিসহ উদ্ধারকৃত অবৈধ রিভলভার, দুই রাউন্ড গুলি ও দুটি স্মার্টফোন আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আশুগঞ্জ সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ইমরন খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

 


More News Of This Category

You cannot copy content of this page