• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
গাইবান্ধার সাদুল্লাপুরে পূর্ব শত্রুতার জেড়ে রক্তক্ষয়ী সংঘর্ষ; বিজয়নগরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বিল্লাল মেম্বারের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা বয়লার পরিচালকদের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সনদ বাতিলের চক্রান্ত: মিরপুরে মানববন্ধনে রক্তক্ষয়ী হামলা, আহত একাধিক নাসিরনগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ নাভিশ্বাস দুই বছরেও সংস্কার হয়নি। শাবিপ্রবির ‘চেতনা ৭১ বিজয়নগরে ‘দিশা’ এনজিওর বিরুদ্ধে অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ভবনের ছাদে সোলার স্থাপনে দপ্তর প্রধানদের নিয়ে মতবিনিময় বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী: এস এম ফয়সল পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমত উল্লাহ কাসেমী চুনারুঘাট সীমান্তে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি রসুন জব্দ

বিজয়নগরে স্ত্রীর পরকীয়ায় যুবকের আত্বহত্যা

Reporter Name / ৪৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

বিজয়নগর( ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা :

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রীর পরকীয়ার জের ধরে তার স্ত্রীর সঙ্গে অভিমান করে মো. শাওন (২২) নামে এক যুবক  গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ১ নভেম্বর বুধবার সকাল ৭টার দিকে উপজেলার চম্পকনগর ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাওন ওই  গ্রামের আলী আহম্মদের ছেলে। সে একজন অটোরিক্সা চালক ছিলেন।

পরিবার ও পুলিশ জানা যায়, শাওন বিয়ের পর থেকে তার স্ত্রী তানজিনাকে নিয়ে শ্বশুর বাড়িতে থাকে। শাওন তানজিনাকে বিভিন্ন পুরুষের সাথে পরকীয়া আছে বলে সন্দেহ করতো। এসব কারণে স্ত্রীর সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। তাই ওই  দিন সকাল বেলা  সবার অগোচরে শোবার ঘরের তীরের সঙ্গে গলায় প্যান্টের বেল্ট পেঁচিয়ে আত্মহত্যা করেন শাওন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযান ২৪ কমকে জানান,  খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে এমনটা হয়ে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 


More News Of This Category

You cannot copy content of this page