• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
দুই বছরেও সংস্কার হয়নি। শাবিপ্রবির ‘চেতনা ৭১ বিজয়নগরে ‘দিশা’ এনজিওর বিরুদ্ধে অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ভবনের ছাদে সোলার স্থাপনে দপ্তর প্রধানদের নিয়ে মতবিনিময় বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী: এস এম ফয়সল পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমত উল্লাহ কাসেমী চুনারুঘাট সীমান্তে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি রসুন জব্দ নেত্রকোণায় রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগ নাসিরনগরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মোবাইল ছিনতাই, ভিডিও মুছে দেওয়ার অভিযোগ আধুনিক ও যানজটমুক্ত পৌরসভার প্রত্যয়: ভোটারদের দ্বারে দ্বারে জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট রুমা মাঠে গড়াতে যাচ্ছে তারেক রহমান গোল্ডকাপের নকআউট পর্বের শেষ ম্যাচ, প্রস্তুত টেপিরবাড়ী দেওচালার ফুটবলপ্রেমীরা

মোস্তাফিজের ওভার নিয়ে যা বললেন দিল্লির অধিনায়ক

Reporter Name / ৮১০ Time View
Update : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে শনিবারের ম্যাচে ১৬ রানে হেরেছে দিল্লি ক্যাপিটালস। ব্যাটে-বলে হাতে থাকা ম্যাচটি ভুল করে হেরেছে ঋষভ পন্তের দল।

ম্যাচ হারের দায় মিডল ওভারের ব্যাটিং এবং স্লগের বোলিংকে দিয়েছেন দিল্লি অধিনায়ক পন্ত।

ব্যাঙ্গালুরুর বিপক্ষে বল হাতে ১০০ রানের আগে ৫ উইকেট তুলে নিয়েছিল দিল্লি। কিন্তু ওই ধারা ধরে রাখতে পারেনি দলটি। ১৮তম ওভারে নিজের শেষ ওভার করতে এসে মোস্তাফিজ ২৮ রান হজম করে বসেন। পান্ত ওই ওভারকে গেম চেঞ্জার বলছেন।

ডেভিড ওয়ার্নার ৩৮ বলে ৬৬ রান করে দলকে জয়ের পথে তুলে নিয়েছিলেন। কিন্তু মিশেল মার্শ তিনে নেমে ২৪ বলে ১৪ রান করেন। তার ওই কচ্ছপ গতির ব্যাটিংয়ে দায় দিচ্ছেন না তিনি, ‘ওয়ার্নার খুবই ভালো ব্যাটিং করেছেন। আমাদের জয়ের সব সুযোগ ছিল। মার্শকে দায় দেব না। প্রথম ম্যাচ খেলেছেন তিনি। তবে আমাদের মিডল ওভারে ভালো ব্যাটিং করতে হতো।’

মোস্তাফিজের ওভার নিয়ে তিনি বলেন, ‘উইকেট ধীরে ধীরে ব্যাটিংয়ের জন্য ভালো হচ্ছিল। মোস্তাফিজের ওভার ছিল গেম চেঞ্জার। পরিকল্পনা অনুযায়ী, আমরা বোলিং করতে পারিনি। ডিকে (দিনেশ কার্তিক) যেভাবে ব্যাটিং করেছে, আমরা চাপে পড়ে গিয়েছিলাম। ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’


More News Of This Category

You cannot copy content of this page