• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
দুই বছরেও সংস্কার হয়নি। শাবিপ্রবির ‘চেতনা ৭১ বিজয়নগরে ‘দিশা’ এনজিওর বিরুদ্ধে অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ভবনের ছাদে সোলার স্থাপনে দপ্তর প্রধানদের নিয়ে মতবিনিময় বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী: এস এম ফয়সল পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমত উল্লাহ কাসেমী চুনারুঘাট সীমান্তে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি রসুন জব্দ নেত্রকোণায় রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগ নাসিরনগরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মোবাইল ছিনতাই, ভিডিও মুছে দেওয়ার অভিযোগ আধুনিক ও যানজটমুক্ত পৌরসভার প্রত্যয়: ভোটারদের দ্বারে দ্বারে জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট রুমা মাঠে গড়াতে যাচ্ছে তারেক রহমান গোল্ডকাপের নকআউট পর্বের শেষ ম্যাচ, প্রস্তুত টেপিরবাড়ী দেওচালার ফুটবলপ্রেমীরা

সাধারণ সম্পাদক কে হচ্ছেন, তা নিয়েই মূল আলোচনা

Reporter Name / ৭৪৫ Time View
Update : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

আবারও ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের হাওয়া উঠেছে। আগামী ডিসেম্বরে হতে পারে নেতৃত্ব নির্বাচনের এ আয়োজন। প্রতিবারের মতো এবারও মূল আলোচনা সাধারণ সম্পাদক পদ নিয়ে। টানা দুই মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন ওবায়দুল কাদের। এবার এ পদে বদল আসছে—এটা ধরে নিয়ে দলের ডজনখানেক নেতা দৌড়ঝাঁপ শুরু করেছেন।

আওয়ামী লীগের টানা ক্ষমতায় থাকার গত ১৩ বছরে দলের জাতীয় সম্মেলন হয়েছে তিনবার। প্রতিবারই নেতৃত্ব নির্বাচন হয়েছে সমঝোতার ভিত্তিতে; গোপন ভোটে নয়। সম্মেলনের আগে কোনো পদে কেউ আনুষ্ঠানিক প্রার্থিতা ঘোষণা দেননি, প্রচারেও নামেননি কেউ। তবে ভেতরে-ভেতরে কাঙ্ক্ষিত পদ পেতে দৌড়ঝাঁপ করেছেন নেতারা। এবারও এর ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন দলের নেতারা।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের মাঠপর্যায়ে দ্বন্দ্ব-সংঘাত প্রকট। ২০২৩ সালের শেষে কিংবা ২০২৪–এর শুরুতে জাতীয় নির্বাচন। সম্মেলন হলে নতুন কমিটি নিয়ে নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ। ফলে আগামী নির্বাচনটা কেমন হবে? দলের গুরুত্বপূর্ণ পদগুলোতে কাকে বসানো হবে? এসব নিয়ে দলের বিভিন্ন পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও ঘনিষ্ঠ পরিসরে আলোচনা করছেন। সভাপতি পদে শেখ হাসিনাই থাকছেন, এটা নিশ্চিত। এর বাইরে এবার বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের মধ্যে কেউ কেউ দলের নেতৃত্বে আসতে পারেন—এমন আলোচনায়ও জোর পেয়েছে। অবশ্য আগের সম্মেলনগুলোতেও এই আলোচনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত কেউ আসেননি।


More News Of This Category

You cannot copy content of this page