• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
সিলেটে এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিজয়নগরে রাতের আধারে কৃষকের জমি নষ্ট, পুলিশ প্রশাসন নীরব মাধবপুরে অপরূপা বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল   প্রকৌশলীকে বাঁশ নিয়ে ঠিকাদারের ধাওয়ার ঘটনায় মামলা নবিনগরে বাঁশ নিয়ে প্রকৌশলীকে তাড়া ঠিকাদারের বর্ণিল আয়োজনে দেশজুড়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪৩৩ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন থেমে নেই বিজয়নগরের বালিয়াজুরী নদীর ব্রীজের  অভাবে ভোগান্তির স্বীকার  কৃষকরা

নাসিরনগরে এসএসসি পরীক্ষায় ফেল করায় স্কুলছাত্রীর আত্মহত্যা

Reporter Name / ২০৭ Time View
Update : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

অভিযান ডেস্ক: 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শারমিন আক্তার মাহিনুর (১৭) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

শুক্রবার (২৮ জুলাই) রাত সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহিনুর মারা যায়।

শারমিন আক্তার মাহিনুর উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর গ্রামের জীবু মিয়ার মেয়ে৷ মাহিনুর চাতলপাড় ওয়াছ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে মানবিক শাখা থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।

মাহিনুরের চাচা খসরু মিয়া জানান, শুক্রবার দুপুরের চাতলপাড় ওয়াছ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে রেজাল্ট তালিকা সূত্রে জানতে পারেন, মাহিনুর অকৃতকার্য হয়েছে। পরে মাহিনুর অকৃতকার্য বিষয়টি মানতে পারেনি। তারপর মাহিনুর সন্ধ্যার দিকে সবার অগোচরে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে ফেলে৷ পরে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল নিয়ে ভর্তি করলে রাত সাড়ে ১১টার দিকে মাহিনুর মারা যায়।

এব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


More News Of This Category

You cannot copy content of this page