“মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র” শ্লোগান কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে ২০ নভেম্বর সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাইল উপজেলার প্রধান কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন হয়।
সম্মেলনের প্রথম অধিবেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাইল সদর ইউনিয়নের সভাপতি মো. আনিছুল ইসলাম খান (বাবুল) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলার সহ-সভাপতি মুফতি মো. আশরাফুল ইসলাম বিলাল, এতে প্রধান বক্তার বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, এতে বিশেষ অতিথির বক্তব্য দেন যথাক্রমে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাইল উপজেলার উপদেষ্টা মো. মতিউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাইল উপজেলার সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারন সম্পাদক মো. মিজানুর রহমান মিলন। সভাটি সঞ্চালনা করেন মাও. মো. মিজানুর রহমান মিজান।
এ সময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাইল সদর ইউনিয়নের পূর্বের কমিটি বিলুপ্ত করে ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি জেলার সহ-সভাপতি মুফতি আশরাফুল ইসলাম বিলাল। নতুন কমিটিতে সভাপতি পদে মো. রাকিব মিয়া, সাধারন সম্পাদক পদে কাউছার মিয়া ও সাংগঠনিক সম্পাদক পদে ওয়াসিম মিয়া কে মনোনীত করা হয়।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিকচ্ছ ইউনিয়ন শাখার ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে আহ্বায়ক পদে মো. মোশারফ ও সদস্য সচিব পদে মো. সাইফুল ইসলাম কে মনোনীত করা হয়।