• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা ছিনতাইয়ের শিকার দুই নারী, ছিনতাইকারী গ্রেফতার তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ জন কারাগারে রামিসা হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ শেষ, আসামির আত্মপক্ষ সমর্থন বুধবার সরাইল কুরআন ও আজান নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানা-এর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ঈদকে ঘিরে হামের সংক্রমণ বাড়ার শঙ্কা ছোঁয়া ক্যাফের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’–এর প্রদর্শনী ঠেকাতে প্রচার, বিপাকে আয়োজকেরা বিজয়নগর পাগলা পশু দমনে নেই প্রযুক্তি প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা,প্রবাসীকল্যাণ মন্ত্রী। বারহাট্টায় নারীর গোসলের ভিডিও ধারণ ও অভিযুক্তের বিদেশ পালানোর আশঙ্কা

করোনা: মৃত্যু নেই টানা ৬ দিন, শনাক্ত ৫১

Reporter Name / ৭২৮ Time View
Update : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি কারও। এই সময়ে ৫১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে টানা ষষ্ঠদিন করোনায় মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ। এর আগে সর্বশেষ গত ১১ এপ্রিল করোনায় ১ জনের মৃত্যুর খবর এসেছিল।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় পাঁচ হাজার হাজারের কাছাকাছি নমুনা পরীক্ষা করে ৫১ জনের কোভিড শনাক্ত হয়। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক শূন্য ৪ শতাংশ। আগের দিন এই ১ দশমিক ২৮ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে মহামারির মধ্যে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫২ হাজার ৩২৬ জন হয়েছে। নতুন কারও মৃত্যু না হওয়ায় মৃতের মোট সংখ্যা ২৯ হাজার ১২৪ জনই রয়েছে।

 

সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন আরও ৩২৬ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৯০ হাজার ৮৪২ জন সুস্থ হয়ে উঠলেন।

 

গত একদিনে দেশে শনাক্ত রোগীর মধ্যে ৩৮ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। ঢাকা বিভাগের আর কোনো জেলায় নতুন রোগী শনাক্ত হয়নি। এর বাইরে কক্সবাজারে এক জন এবং সিলেটে ১২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। অর্থাৎ, দেশের ৬১ জেলায় কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।


More News Of This Category

You cannot copy content of this page