• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা ছিনতাইয়ের শিকার দুই নারী, ছিনতাইকারী গ্রেফতার তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ জন কারাগারে রামিসা হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ শেষ, আসামির আত্মপক্ষ সমর্থন বুধবার সরাইল কুরআন ও আজান নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানা-এর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ঈদকে ঘিরে হামের সংক্রমণ বাড়ার শঙ্কা ছোঁয়া ক্যাফের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’–এর প্রদর্শনী ঠেকাতে প্রচার, বিপাকে আয়োজকেরা বিজয়নগর পাগলা পশু দমনে নেই প্রযুক্তি প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা,প্রবাসীকল্যাণ মন্ত্রী। বারহাট্টায় নারীর গোসলের ভিডিও ধারণ ও অভিযুক্তের বিদেশ পালানোর আশঙ্কা

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২৭

Reporter Name / ৬৭৩ Time View
Update : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

২৪ ঘণ্টায় সারা দেশে ২৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ২২৪ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৬৪ শতাংশ। 

এ ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ১২৪ জন।

শুক্রবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯০ হাজার ২৬৪ জন। 

২৪ ঘণ্টায় ৪ হাজার ২১২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ১৯৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৩ শতাংশ। 

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান। 


More News Of This Category

You cannot copy content of this page